Cultural Association of Bengal (CAB) এর কর্ণধার শ্রী রণদেব সরকার কে একটি খোলা চিঠি - ওনার ফেসবুক পোস্টের উত্তর
রণদেব বাবু ,
আপনার Post (https://rb.gy/npnyz) এর জন্য ধন্যবাদ। সাহস করে আপনি যে মতামত চেয়েছেন সেটি সাধুবাদ যোগ্য। দুঃখজনকভাবে এর বেশি প্রশংসাসূচক কথা লেখার আর কিছু নেই।NABC র আজকের এই ব্যর্থতা ও ভরাডুবি ছিল কেবল সময়ের অপেক্ষা। বহুদিন ধরেই এর জমি তৈরী হয়েছে। ২০১৬ সালে New York এ NABC তে গেছিলাম, চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থার মধ্যে হওয়া সেই মেগা বঙ্গ-সম্মেলনে গিয়ে প্রতিজ্ঞা করি ও পাড়া আর মারবো না। সেবার তো CAB ছিলো মূল সংগঠক। Registration desk -এর অবিশ্বাস্য অব্যবস্থায় চেঁচামেচি এবং একপ্রকার হাতাহাতি দিয়ে যে অনুষ্ঠান শুরু হয়, তার শেষ দিনে সুনিধি চৌহানের “Grand Finale” এর আগে stampede হবার জোগাড় হয়েছিল। Fire Marshal একাধিক অনুষ্ঠান বন্ধ করে দেয়, সময়ের অভাবে একাধিকবার কর্মকর্তারা মাঝপথে অনুষ্ঠান থামিয়ে দিয়ে ভগ্ন হৃদয় আর্টিস্ট দের স্টেজ থেকে নামিয়ে দেন । মনে হয় ছয় সাত হাজারের বেশি লোক হয়েছিল সেবার, কিন্তু হাজার খানেক লোকের বেশি বসার জায়গা ছিল না আপনাদের বল রুম এ। সেখানে বহু নামী আর্টিস্টদের অনুষ্ঠান হয়, ফলতঃ বহু দর্শকরা অনেক অনুষ্ঠান দেখতে পাননি জায়গার অভাবে। আর donation দেওয়া লোকাল আর্টিস্টদের সেই সময় অনুষ্ঠান হচ্ছিলো Madison Square Garden -এর স্টেজে। কৌশিকী চক্রবর্তী সেবার অতি মর্মাহত হয়ে বলেন যে “আশা করবো NABC র কর্মকর্তারা classical artist দেরও কখনো Madison Square Garden এ অনুষ্ঠান করতে দেবেন”। সেই অনুষ্ঠানের video থাকলে আমার কথা দয়া করে মিলিয়ে নেবেন। কাজের চাপে নেহাত সময় পাই নি, নাহলে সেবারই একটি Class action lawsuit এর কথা চিন্তা করেছিলাম।
ত্রুটি মাত্রই অনিচ্ছাকৃত, তবে সাধ্য না থাকলে সেই সাধ পূরণ করার চেষ্টাও অন্যায়, বিশেষত যেখানে হাজার হাজার মানুষের সময়, টাকা ও emotion জড়িত। কোনো সমস্যা সমাধানের আগে দরকার diagnosis বা রোগ নির্নয়। সব বছরে না হলেও বহুবার NABC তে গিয়ে বাঙালির যে হয়রানি হয় তার রোগ নির্ণয় করার চেষ্টা কি আপনারা করেছেন? কয়েকটি diagnosis এখানে জানাই:
১. অসাধ্যসাধনের চেষ্টা: ৪৩ বছর আগে প্রবাসী বাঙালিরা এই ভেবে বঙ্গ সম্মেলন শুরু করেন নি, যে একদিন এই অনুষ্ঠান multi-million dollar এর একটা মেগা ইভেন্ট হয়ে যাবে। আর সেই মেগা ইভেন্ট সামলানোর দায়িত্ব পাবেন কয়েকটি অ্যামেচার সংগঠন যাদের অনেকেরই এই scale এর অনুষ্ঠান করার লোকবল ও পরিকাঠামো নেই। সত্যি কথা বলতে কি CAB র নিজেরও সেই কাঠামো নেই, না হলে নিউ ইয়র্কে অমন বিশৃঙ্খল অনুষ্ঠান হতো না। যে সংগঠনদের আপনারা দায়িত্ব দেন তাঁর পরিকাঠামো কিভাবে অডিট করেন? কি ভাবে স্থির করেন যে তারা এই স্কেল এর অনুষ্ঠান করে উঠতে পারবেন? KPC Bengali Hall of Fame কে অনুষ্ঠানের দায়িত্ব দেবার আগে আপনারা কি করে জানলেন যে তারা এই অনুষ্ঠান করতে সক্ষম? ওনাদের website টা একবার দেখলেই বোঝা যায় যে কতটা ameture ওরা, আর তাদের দিলেন এতবড়ো একটা ইভেন্ট এর দায়িত্ব? এই সমস্ত প্রশ্নের আগে দুঃখজনক ভাবে একটা প্রশ্ন চলেই আসে, যে কোন যোগ্যতাবলে CAB এই প্রশাসনিক গুরু দায়িত্বগুলো সামলাবেন? এনারা নিজেরাইতো ব্যর্থতার প্রতিমূর্তি।
সমাধান: আনকোরা সংগঠনকে, যাদের কোনো পরিকাঠামো নেই তাদের এবং অতীতে যারা অতি বিশৃঙ্খল ভাবে NABC organize করেছেন, তাদের বরাত পাওয়া উচিত নয়, এবং কটু কথা হলেও বলতে হয় এর মধ্যে CAB ও পরে।
২. বনের খেয়ে ঘরের মোষ তাড়ানো: যেহেতু NABC আয়োজনের যাবতীয় কাজ স্বেচ্ছাসেবীদের ওপর নির্ভরশীল (stage, sound, light বাদ দিয়ে) তাই এই স্কেলের অনুষ্ঠানের সাফল্যের জন্য দরকার বিরাট সংখ্যক মানুষ যাঁরা বিনা স্বার্থে মাসের পর মাস নিরলস কাজ করে যাবেন। দুবার NABC র organizing commitee র সদস্য হয়ে first hand experience হযেছে যে কি হাড়ভাঙা পরিশ্রম করতে হয় সুষ্ঠ ভাবে এই অনুষ্ঠান সম্পন্ন করার জন্য। এই কনসেপ্ট নিয়ে প্রতিবার NABC র সাফল্য আশা করাটাই ভুল। আর এর মধ্যে কেউ যদি আখের গোছানোর চেষ্টা করেন (এবার Atlantic City তে খুব সম্ববত সেটাই হয়েছে) তবে ঘোর বিপর্যয় অনিবার্য।
সমাধান: অতীতের সাফল্যের consistent রেকর্ড না থাকলে NABC organization এর দায়িত্ব দেওয়া উচিত নয়। তাতে NABC যদি প্রতি বছর না হয়, তাতে কিছু মহাভারত অশুদ্ধ হবে না। দু এক বছর বাঙালি শিল্পী ও শ্রোতাদের অহেতুক এই যন্ত্রনা ভোগ না করলেও চলবে।
৩. বোম্বে সম্মেলন: মেরিল্যান্ডের আমাদের এক স্থানীয় মেশোমশাইকে কয়েক বছর আগে আফসোস করে একথা বলতে শুনি যে, “এখন তো আর বঙ্গ সম্মেলন হয় না, এখন হয় বোম্বে সম্মেলন।” Bengali conference” এ বোম্বের আর্টিস্ট এনে বঙ্গ সম্মেলন করা অবশ্যই বাংলা ও বাঙালি সংস্কৃতির ব্যর্থতা। হলফ করে বলতে পারি বাংলা সংস্কৃতির এই ভবিষৎ ভেবে ৪৩ বছর আগে NABC শুরু হয় নি। তাঁরা এও ভাবেননি যে এক বা একাধিক বলিউড শিল্পীরাই হবেন এই অনুষ্ঠানগুলোর টিকিট বিক্রির USP.
তবে এর থেকেও বড় লজ্জা এই বোম্বের শিল্পীরা পান VVIP র সন্মান, আর পন্ডিত অজয় চক্রবর্তী কে করতে হয় করুনা ভিক্ষা।
সমাধান: আমাদের এই নির্লজ্জ ভণ্ডামি সমাধানের কোনো উপায় বলার কি সত্যি দরকার আছে? প্রতিভাবান ও সম্ভনাবান বাঙালি শিল্পীর, সাহিত্যিকের কোনো কমতি নেই, তবে সে নিয়ে CAB বা NABC কতটা আন্তরিক সেটা খুব বড়ো প্রশ্ন।
৪. Vicious Cycle: NABC র টিকিট বিক্রি করতে বোম্বের শিল্পীদের এনে করতে হয় “ধামাকা” অনুষ্ঠান আর তাদের আনার জন্য টাকা জোগাড় করতে গিয়ে করতে হয় আরও বড়ো স্কেলের অনুষ্ঠান। এই অহেতুক আড়ম্বরের vicious cycle সামলাতে কর্মকর্তারা হিমশিম খান, আর ভোগান্তি হয় অজস্র মানুষের।
সমাধান: নাইবা থাকলো বোম্বের মেগাস্টার আর্টিস্ট, নাইবা হলো ছয় হাজার লোক, তাতে কি বাংলার শিল্পী, লেখক, বুদ্ধিজীবীরা ছোট হয়ে যাবেন? নাকি দুহাজার দর্শকে হবে না সম্মেলন?
৫. Eat what you can swallow: প্রতিবারের NABC তে থাকে bumper to bumper অনুষ্ঠানের মালা, অন্তত কাগজে কলমে। এদিকে ভুলত্রুটি, দেরি লেগেই থাকে, কিন্তু সেই দেরি বা ভুল মেকআপ করার কোনো সময় দেওয়া নেই, তাই অনুষ্ঠান চলে BST তে (Bengali Standard Time). এনারা কেউ বোঝেন না যে আর্টিস্ট ও musician দের সময় লাগে প্রস্তুতিতে, sound quality ওনাদের সব, এই কোয়ালিটির সঙ্গে কোনো আর্টিস্ট ও musician compromise করেন না, করা উচিতও নয়। সেই সময় ধরা থাকে না রাশীকৃত অনুষ্ঠানের চাপে। আবার ভুক্তভুগি হন, আর্টিস্ট ও দর্শকেরা ।
সমাধান: Quality not Quantity, Pragmatism not Irrational Ambition, Experience not Naivety.
এই বাৎসরিক ভোগান্তির যদি শেষ না করতে পারেন, তবে দয়া করে বন্ধ করুন এই অনুষ্ঠান।
নমস্কারান্তে,
সুজয় লাহিড়ী
মেরিল্যান্ড
৫ই জুলাই, ২০২৩
৫ই জুলাই, ২০২৩
Comments
Post a Comment