Posts

Showing posts from July, 2023

Cultural Association of Bengal (CAB) এর কর্ণধার শ্রী রণদেব সরকার কে একটি খোলা চিঠি - ওনার ফেসবুক পোস্টের উত্তর

 রণদেব বাবু , আপনার Post (https://rb.gy/npnyz) এর জন্য ধন্যবাদ। সাহস করে আপনি যে মতামত চেয়েছেন সেটি সাধুবাদ যোগ্য। দুঃখজনকভাবে এর বেশি প্রশংসাসূচক কথা লেখার আর কিছু নেই। NABC র আজকের এই ব্যর্থতা ও ভরাডুবি ছিল কেবল সময়ের অপেক্ষা। বহুদিন ধরেই এর জমি তৈরী হয়েছে। ২০১৬ সালে New York এ NABC তে গেছিলাম, চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থার মধ্যে হওয়া সেই মেগা বঙ্গ-সম্মেলনে গিয়ে প্রতিজ্ঞা করি ও পাড়া আর মারবো না। সেবার তো CAB ছিলো মূল সংগঠক। Registration desk -এর অবিশ্বাস্য অব্যবস্থায় চেঁচামেচি এবং একপ্রকার হাতাহাতি দিয়ে যে অনুষ্ঠান শুরু হয়, তার শেষ দিনে সুনিধি চৌহানের “Grand Finale” এর আগে stampede হবার জোগাড় হয়েছিল। Fire Marshal একাধিক অনুষ্ঠান বন্ধ করে দেয়, সময়ের অভাবে একাধিকবার কর্মকর্তারা মাঝপথে অনুষ্ঠান থামিয়ে দিয়ে ভগ্ন হৃদয় আর্টিস্ট দের স্টেজ থেকে নামিয়ে দেন । মনে হয় ছয় সাত হাজারের বেশি লোক হয়েছিল সেবার, কিন্তু  হাজার খানেক লোকের বেশি বসার জায়গা ছিল না আপনাদের বল রুম এ। সেখানে বহু নামী আর্টিস্টদের অনুষ্ঠান হয়, ফলতঃ বহু দর্শকরা অনেক অনুষ্ঠান দেখতে পাননি জায়গার অভাবে। আর donation দেওয়া লোকা...